ইস্তফা দিচ্ছে ফিরহাদ হাকিম,জোর চর্চা রাজনৈতিক মহলে

হাওড়া হেডলাইন্স: কলকাতা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেও পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) সরাতে পারেনি বিরোধীরা। কিন্তু এবার নির্বাচন কমিশনের আইনি প্যাঁচে করোনাকালে মহানাগরিকের দায়িত্ব সামলানো পদে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন তিনি। শুধু নগরনিগমের বোর্ড অফ চেয়ার‌ম্যানের দায়িত্ব নয়, KMDA’র চেয়ারম্যান, নবদিগন্তের চেয়ারম্যান ও ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের শীর্ষ পদও ছাড়ছেন পুরমন্ত্রী। পুরদপ্তর সূত্রে খবর, কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান পদে ফিরহাদ ইস্তফা দিতেই রাজ্য সরকার মনোনীত বোর্ড যেমন ভেঙে যাবে, তেমনই ১৪৪টি ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদটিও লুপ্ত হয়ে যাবে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started